NEET UG Re Exam 2026 | রবিতে NEET-UG পুনঃপরীক্ষা, প্রশ্নফাঁস আটকাতে পুলিশি তৎপরতায় পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র!

Sunday, June 21 2026, 5:02 am
NEET UG Re Exam 2026 | রবিতে NEET-UG পুনঃপরীক্ষা, প্রশ্নফাঁস আটকাতে পুলিশি তৎপরতায় পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র!
highlightKey Highlights

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রবিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু প্রতীক্ষিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (NEET-UG) ২০২৬-এর পুনঃপরীক্ষা নিতে চলেছে।


আজ রবিবার বহু প্রতীক্ষিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (NEET-UG) ২০২৬-এর পুনঃপরীক্ষা নিতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২টো থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে শেষ হবে পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীদের জন্য সময়সীমা ১৮০ মিনিট থেকে বাড়িয়ে ১৯৫ মিনিট করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস-সক্ষম যানবাহনে সশস্ত্র পুলিশি নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File