NEET UG-2026 | NEET UG প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি কাণ্ডে বিজেপি নেতা সহ গ্রেপ্তার ৫!
Wednesday, May 13 2026, 4:47 pm

Key Highlightsপ্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাসিকের ছাত্র শুভম খৈরনার ১০ লক্ষ টাকায় ‘গেস পেপার’ (আদতে ফাঁস হওয়া প্রশ্নপত্র) কিনে তা ১৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন।
বুধবার রাত অবধি NEET UG-2026 প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি কাণ্ডে ৫ জনকে গ্রেপ্তার করলো CBI। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে এক লিখিত অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে এই মামলার তদন্ত শুরু করে CBI। বাতিল করা হয় পরীক্ষাও। এই ঘটনায় মঙ্গলবারই নাসিকের আয়ুর্বেদ ছাত্র ৩০ বছরের শুভম খৈরনারকে CBI-এর হাতে তুলে দিয়েছিল নাসিক পুলিশ। এছাড়াও এই ঘটনায় জয়পুরের BJP নেতা দীনেশ বিওয়াল, তাঁর ভাই বিকাশ বিওয়াল, জয়পুরের মঙ্গিলাল বিওয়াল এবং গুরুগ্রামের যশ যাদবকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- নিট পরীক্ষা
- পরীক্ষা
- পরীক্ষা বাতিল
- অনলাইন পরীক্ষা
- দুর্নীতি
- সিবিআই


