NEET-UG 2026 | বাতিল হওয়া NEET পরীক্ষা ফের নেওয়া নির্দেশিকা জারি, দিনক্ষণ ঘোষণা NTA-র

Friday, May 15 2026, 5:51 am
NEET-UG 2026 | বাতিল হওয়া NEET পরীক্ষা ফের নেওয়া নির্দেশিকা জারি, দিনক্ষণ ঘোষণা NTA-র
highlightKey Highlights

প্রশ্নফাঁসের অভিযোগ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই ৩ মে হওয়া পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র।


প্রশ্নফাঁসের অভিযোগে গত ৩ মে NEET-UG 2026 পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এই সিদ্ধান্তে দেশজুড়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। এবার এই পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা করলো NTA। NTA জানিয়েছে আগামী ২১ জুন, রবিবার বাতিল পরীক্ষা ফের নেওয়া হবে। পরীক্ষার্থীদের আগের রেজিস্ট্রেশন, পরীক্ষাকেন্দ্র এবং ক্যান্ডিডেটশিপ বহাল থাকবে। অতিরিক্ত কোনও ফি নেওয়া হবে না। খুব দ্রুত ওয়েবসাইটে NEET-UG পুনরায় পরীক্ষার সম্পূর্ণ সূচি, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নির্দেশিকা প্রকাশ করা হবে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File