NEET UG-2026 | পুলিশের জালে নিট ইউজি-র প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড, ধৃত অবসরপ্রাপ্ত অধ্যাপক পিভি কুলকর্নি
Friday, May 15 2026, 5:28 pm

Key Highlightsতদন্তে নেমে এবার সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত। পিভি কুলকর্নি নামে পুণের বাসিন্দা এক শিক্ষককে এদিন গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
নিট ইউজি-র প্রশ্নফাঁসের তদন্তে নয়া মোড়। পুলিশের জালে ঘটনার মাস্টারমাইন্ড পিভি কুলকর্নি। পুলিশ সূত্রে খবর, কুলকর্নি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। ইনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বেশ কয়েকবছর ধরে নিটের প্রশ্নপত্র প্রস্তুতকারী কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত এপ্রিল মাসে নিজের বাড়ির কোচিং ক্লাসে কুলকর্নি নিটের প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে জানিয়ে দেন। পরে মিলিয়ে দেখা যায় ৩ মে নিটের যে পরীক্ষা হয়েছিল সেখানে আসা প্রশ্নের সঙ্গে তা হুবহু মিলে গিয়েছে। উল্লেখ্য, এখনও অবধি এই ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই।
- Related topics -
- দেশ
- নিট পরীক্ষা
- পরীক্ষা বাতিল
- গ্রেফতার
- সিবিআই
- সিবিআই আদালত


