NCPI | তৃনমুলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠাঁই ‘অস্তিত্বহীন’ NCPI! বাংলাতে কোথায় রয়েছে পার্টি অফিস?
Sunday, June 14 2026, 4:56 pm

Key Highlightsন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়াতেই নাম লেখাতে চলেছেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা।
চার বছরের পুরোনো রাজনৈতিক দল NCPI বা Nationalist Citizens Party of India-তে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দলে যোগ দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন কাকলি-শতাব্দীরা। এই দলটি মূলত অসম এবং ত্রিপুরায় কাজ করে বলে খবর। নির্বাচনে লড়াই করলেও রাজ্য দল বা জাতীয় দলের স্বীকৃতি পায়নি তারা। ফলে নির্দিষ্ট কোনও প্রতীকও নেই। এই দলের অফিসও রয়েছে হাওড়ার বাঁকড়ায়। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের অন্যতম হোতা কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'আমরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সঙ্গে মিশে যাচ্ছি। আগামিদিনে আমরা দেশের জন্য কাজ করব এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএয়ের সঙ্গে যৌথভাবে কাজ করব।'
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল ছাত্র পরিষদ
- রাজনৈতিক দল
- রাজনীতিবিদ
- রাজনীতি
- সংসদ
- আসাম
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


