NCERT | বিচার বিভাগের দুর্নীতির কথা লেখা রয়েছে বইয়ে! সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভর্ৎসনার পর ভুল স্বীকার NCERT-র

Wednesday, February 25 2026, 5:02 pm
NCERT | বিচার বিভাগের দুর্নীতির কথা লেখা রয়েছে বইয়ে! সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভর্ৎসনার পর ভুল স্বীকার NCERT-র
highlightKey Highlights

বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিচারব্যবস্থাকে অবমাননা করার প্রচেষ্টা চলছে।


বুধবার অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে রয়েছে ‘judicial corruption’ অর্থাৎ, বিচার বিভাগীয় দুর্নীতি শব্দবন্ধের ব্যবহারে তীব্র সমালোচনা করলো শীর্ষ আদালত। এদিন আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি NCERTর অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। এরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিচারব্যবস্থাকে অবমাননা করার প্রচেষ্টা চলছে। ভুল স্বীকার করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File