NCERT | দেশভাগের ইতিহাসে বদল, বাদ পড়লো হিটলার! অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে পরিবর্তন NCERT-এর!

Key Highlightsঅষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে একাধিক পরিবর্তন আনল এনসিইআরটি।
পূর্ববর্তী সংস্করণ প্রত্যাহার করে সংশোধিত নতুন সংস্করণ আনার নজিরবিহীন নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে একাধিক পরিবর্তন আনল এনসিইআরটি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে কংগ্রেসের অবস্থান সম্পর্কে পাঠ্যবইয়ের সংশোধন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অধ্যয়ে অ্যাডলফ হিটলার ও নাৎসি মতাদর্শ সম্পর্কিত উল্লেখ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে নতুন সংস্করণে। এছাড়াও বিনায়ক দামোদর সাভারকরের পূর্ণ স্বরাজের দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশোধিত নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে— ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’। এনসিইআরটি নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত পাঠ্যপুস্তক থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব ও নাৎসিবাদের উত্থান বিষয়ক অধ্যায়গুলি বাদ পড়েছে। এর বদলে প্রারম্ভিক মানব ইতিহাস, হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া, মিশর ও চিনের মতো প্রাচীন সভ্যতায় আলোকপাত করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষা ব্যবস্থা
- সুপ্রিম কোর্ট


