CJP Protest | জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, কড়া নিরাপত্তায় দিল্লি-মুম্বই!

Friday, October 2 2026, 8:43 am
CJP Protest | জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, কড়া নিরাপত্তায় দিল্লি-মুম্বই!
highlightKey Highlights

ককরোচ জনতা পার্টি ও কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের ডাকে বিভিন্ন জেলার জেলাশাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচির জেরে শুক্রবার থেকেই উত্তাল পরিস্থিতি দেশজুড়ে।


জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ককরোচ জনতা পার্টি ও কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের ডাকে বিভিন্ন জেলার জেলাশাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচির জেরে শুক্রবার থেকেই উত্তাল পরিস্থিতি দেশজুড়ে।বিক্ষোভ রুখতে দিল্লি ও মুম্বইয়ের মতো সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ। মুম্বইয়ের শিবাজি পার্কে অনুমোতি না মেলায় অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ পার্টি 'জেল ভরো'র ডাক দিয়েছে। শুক্রবার রাতে ক্ষণিকের জন্য অভিজিৎকে আটকও করে পুলিশ। অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বাম ছাত্র সংগঠন আইসা, সাংসদ মনোজ ঝা ও আইনজীবী প্রশান্ত ভূষণের জমায়েত ঘিরে কড়াকড়ি শুরু হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের ১১টি মেট্রো স্টেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় শহরেই নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বা ততোধিক মানুষের জমায়েত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File