Bank Strike | দেশজুড়ে আজ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, টানা তিন দিন বন্ধ ব্যাঙ্ক পরিষেবা!
Friday, September 11 2026, 10:01 am

Key Highlightsশুক্রবার সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)।
সপ্তাহে দুই দিন ছুটি এবং অন্যান্য দাবির সমর্থনে আজ, ১১ সেপ্টেম্বর, শুক্রবার সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)। সরকারি ও বেসরকারি— উভয় ক্ষেত্রেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পরপর ১২ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার হওয়ার কারণে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। উৎসব বা দৈনন্দিন দরকারে এটিএম থেকে নগদ পরিষেবা সচল থাকবে কিনা, তা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। সংগঠনের দাবি, ২০২৪ সালে সপ্তাহে দু'দিন ছুটির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। একাধিকবার আলোচনার পরও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
- Related topics -
- দেশ
- ভারত
- ব্যাঙ্ক
- ব্যাঙ্ক ধর্মঘট


