Blood Donation | রক্তদান শিবিরে ভুয়া পরিচয় রুখতে কড়া নির্দেশিকা ন্যাশনাল মেডিকেলের!

Friday, August 28 2026, 6:58 am
Blood Donation | রক্তদান শিবিরে ভুয়া পরিচয় রুখতে কড়া নির্দেশিকা ন্যাশনাল মেডিকেলের!
highlightKey Highlights

বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে নিজেদের 'মেডিকেল অফিসার' পরিচয় দেওয়ার অভিযোগে ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।


বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে নিজেদের 'মেডিকেল অফিসার' পরিচয় দেওয়ার অভিযোগে ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষের নির্দেশিকা অনুযায়ী, স্থায়ী মেডিকেল রেজিস্ট্রেশন নম্বর না-থাকলে কোনো ছাত্র, ইন্টার্ন বা হাউসস্টাফ নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এ ছাড়া, এখন থেকে রক্তদান শিবিরে অংশ নেওয়ার আগে আয়োজক সংস্থা ও স্থান উল্লেখ করে কর্তৃপক্ষকে লিখিত অনুমোদন নিতে হবে। নিয়ম ভাঙলে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File