Nathan Ellis | IPL-এর আগেই কপালে ভাঁজ চেন্নাইয়ের! চোটের জেরে ছিটকে গেলেন অজ়ি বোলার হ্যামস্ট্রিং

Thursday, March 19 2026, 2:48 pm
Nathan Ellis | IPL-এর আগেই কপালে ভাঁজ চেন্নাইয়ের! চোটের জেরে ছিটকে গেলেন অজ়ি বোলার হ্যামস্ট্রিং
highlightKey Highlights

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান এলিস (Nathan Ellis) চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।


IPL টুর্নামেন্ট শুরুর ৯ দিন আগেই কপালে ভাঁজ চেন্নাই সুপার কিংস শিবিরের। সূত্রের খবর, চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান এলিস। এলিস হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। CSK-এর CEO কাশী বিশ্বনাথন এই খবর প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ‘টিমের জন্য এটা বড় ধাক্কা। আমরা বিকল্প খেলোয়াড় খুঁজছি।’ গত বছরের মেগা নিলামে রাইট-হ্যান্ড ফাস্ট বোলার নাথন এলিসকে বেস প্রাইস ২ কোটি টাকায় দলে নিয়েছিল CSK। টুর্নামেন্ট শুরুর আগেই এই খবরে চিন্তায় চেন্নাই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File