WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Congress | ট্রাম্পের আইকনিক লাল টুপির ওপর লেখা ‘নরেন্দর সারেন্ডার’! মোদিকে কটাক্ষ কংগ্রেস সুপ্রিমোর
Friday, June 6 2025, 2:44 am

Key Highlightsডোনাল্ড ট্রাম্পের লাল রঙের ‘মাগা’ টুপির ছবি দিয়ে ফের কংগ্রেস ইঙ্গিত করল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এগিয়ে থেকেও একপ্রকার আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অপারেশন সিঁদুর ইস্যুতে সমর্থন করলেও দুদেশের সংঘর্ষ থিতোতেই উল্টো সুর গাইছে কংগ্রেস। মঙ্গলবারই পোস্ট করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, ‘একটু চাপ পড়লেই ভয়ে পালায় বিজেপি-আরএসএস সদস্যরা। ওদিক থেকে ট্রাম্প ফোন করে বললেন, মোদিজি এসব কী করছেন! নরেন্দ্র সারেন্ডার করুন। আর মোদিজি জি হুজুর করে ট্রাম্পের ইশারা মেনে কাজ করলেন। আসলে স্বাধীনতার আগে থেকেই আত্মসমর্পণ করাটা এদের স্বভাব।’ উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের লালরঙা টুপির ওপর ‘নরেন্দর সারেন্ডার’ লিখে খোঁচা দিলো কংগ্রেস।
- Related topics -
- দেশ
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস সভাপতি
- রাহুল গান্ধী
- নরেন্দ্র মোদি
- বিজেপি
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump


