Narendra Modi | "আমার অনুরোধ মেয়েকে দত্তক নিন"- মোদীর ক্ষমাতে ‘জীবনদান’, আবেগে ভেসে কী বললেন নাবালিকার মা?

Sunday, August 2 2026, 5:36 pm
Narendra Modi | "আমার অনুরোধ মেয়েকে দত্তক নিন"- মোদীর ক্ষমাতে ‘জীবনদান’, আবেগে ভেসে কী বললেন নাবালিকার মা?
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুকথা বলার জন্য একটি ভিডিয়ো প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন নয়ডার নাবালিকা। রবিবার তার মা সংবাদমাধ্যমের সামনে মেয়ের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন।


প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলেছিল নয়ডার নাবালিকা। পরে ভিডিও বার্তায় ক্ষমা ও চেয়েছিলো সে। রবিবার তার মা সংবাদমাধ্যমের সামনে মেয়ের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন। একটি সংবাদমাধ্যমে নাবালিকার মা বলেন, ‘মেয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল শব্দ ব্যবহার করেছিল, তাকে ক্ষমা করে প্রধানমন্ত্রী মোদী তাঁর মহানুভবতার পরিচয় দিয়েছেন। আজ মেয়েটির জন্মদিন, আর প্রধানমন্ত্রী মোদী তাকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উপহার—জীবনদান। আজ মেয়েটি যেন নতুন জীবন পেল।’ এর পরেই নাবালিকার মা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, ‘মোদীজি, আমার অনুরোধ মেয়েকে দত্তক নিন এবং ওর ভবিষ্যৎ উজ্জ্বল করুন। আমরা লজ্জিত এবং পুনরায় আপনার কাছে ক্ষমা চাইছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File