Narendra Modi | ‘কাউকেই রেয়াত করা হবে না’- NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের কড়া সাজার বার্তা প্রধানমন্ত্রীর

Thursday, July 23 2026, 5:30 am
Narendra Modi | ‘কাউকেই রেয়াত করা হবে না’- NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের কড়া সাজার বার্তা প্রধানমন্ত্রীর
highlightKey Highlights

বৃহস্পতিবার আন্দোলনকারীদের আশ্বস্ত করতে তাঁর ঘোষণা, পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত।


NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া অবস্থান নিল কেন্দ্র। এদিন প্রধানমন্ত্রী জানালেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস হবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদীর বললেন, ‘যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। অভিযুক্তদের দ্রুত বিচার হবে এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।’ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত। মামলাগুলির দ্রুত শুনানি হবে। যাতে অপরাধীরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আটকানো যায় তা ও দেখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File