Narendra Modi | জি-৭ সম্মেলনের ফাঁকে আমিরশাহি, জাপান, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদীর, বাণিজ্য নিয়ে কাটবে শঙ্কা!

Wednesday, June 17 2026, 4:02 am
Narendra Modi | জি-৭ সম্মেলনের ফাঁকে আমিরশাহি, জাপান, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদীর, বাণিজ্য নিয়ে কাটবে শঙ্কা!
highlightKey Highlights

ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তি চূড়ান্ত করার ঘোষণার ঠিক পরেই নাহিয়ানের সঙ্গে মোদীর এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।


ফ্রান্সে চলছে জি-৭ শীর্ষ সম্মেলন। সম্মেলনের ফাঁকেই মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও বৈঠক করেছেন মোদী। সূত্রের খবর, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File