Narendra Modi | নেহেরুকে ছাপিয়ে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী পদে আসীন মোদী!

Wednesday, June 10 2026, 5:58 am
Narendra Modi | নেহেরুকে ছাপিয়ে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী পদে আসীন মোদী!
highlightKey Highlights

৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন নেহরু। কিন্তু বুধবার অর্থাৎ ১০ জুন সেই রেকর্ডই ভেঙে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন মোদি।


নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ জুন ২০২৬ অবধি তিনি দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন তিনি। টানা ৪,৩৯৯ দিনেরও বেশি সময় দায়িত্ব পালন করে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডও ছাপিয়ে গেলেন। ১৯৬৪ সালের ২৭ মে, জওহরলাল নেহরুর মৃত্যু হয়। সেই দিন পর্যন্ত অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। বুধবার মোদির কার্যকালের ৪৩৯৯তম দিন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজুড়ের রাষ্ট্রনেতারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File