Narenda Modi | পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে গঠিত হচ্ছে টাস্ক ফোর্স! নেতৃত্বে ইনফোসিস প্রতিষ্ঠাতা, ঘোষণা মোদির

Sunday, July 26 2026, 5:25 pm
Narenda Modi | পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে গঠিত হচ্ছে টাস্ক ফোর্স! নেতৃত্বে ইনফোসিস প্রতিষ্ঠাতা, ঘোষণা মোদির
highlightKey Highlights

ফের সমাজমাধ্যমে লাইভ এসে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরীক্ষা পদ্ধতিকে আরও আধুনিক ও টেকনোলজি নির্ভর করতে একটি বিশেষ কমিটি গঠন করার কথা ঘোষণা করলে তিনি।


পড়ুয়াদের উদ্দেশ্যে ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন তিনি জানালেন, ‘বন্ধুরা, পড়ুয়াদের ভবিষ্যতের জন্য ভারত সরকার লাগাতার বিভিন্ন পদক্ষেপ করছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তারা এখন জেলে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ফেলেছি। আমরা আগামী কাল এই বিষয়ে কঠোর আইন আনার জন্য বিল আনছি। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি যাতে স্বচ্ছ হয়, আমাদের পরীক্ষা পদ্ধতিতে যাতে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার হয়, এই সব বিষয় মাথায় রেখে বিশ্বখ্যাত টেকনোলজিস্ট নন্দন নিলেকানির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে।’ উল্লেখ্য, নন্দন নিলেকানির নেতৃত্বে বিশেষ কমিটিতে থাকবেন ISRO-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, IB-র প্রাক্তন ডিরেক্টর তপন ডেকা, IIT চেন্নাইয়ের ডিরেক্টর ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল, লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File