Nepal Flood Update | নেপালের মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪! নিখোঁজ ২৪৯৮ জন, চলছে উদ্ধারকাজ
Sunday, August 30 2026, 7:03 am

Key Highlightsসর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিখোঁজ ২৪৯৮ জন। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ রবিবার সকাল ৯টায় এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
হড়পা বানে বিপর্যস্ত নেপাল। রবিবার সকাল ৯টায় নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪। সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে চিতবন থেকে (২৫৯)। এ ছাড়া নওয়ালপরাসি পূর্বে ১৮৪, নওয়াবপরাসি পশ্চিমে ৮২, গোর্খায় ৫৮, নুয়াকোটে ৫২, ধাডিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়া থেকে ১৩টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ২৪৯৮ জন। নিখোঁজের তালিকায় রয়েছেন একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯৩৩ জন কর্মী, ৫৮৯ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি গাইড, উদ্ধারকারী দলের ৮৫ জন নিরাপত্তাকর্মী। নিরাপত্তাকর্মীদের মধ্যে নেপালি সেনার ৪৫ জন, নেপাল পুলিশের ২৭ জন এবং সশস্ত্র পুলিশ বলের ১৩ জন রয়েছেন।
- Related topics -
- দেশ
- নেপাল
- বন্যা
- নিখোঁজ
- নিখোঁজ মৃতদেহ
- মৃতদেহ
- উদ্ধারকার্য
- মৃতদেহ উদ্ধার
- ভারত


