Nana Patekar | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, ৭৫ বছর বয়সেই না ফেরার দেশে কিংবদন্তি

Thursday, October 8 2026, 3:27 am
Nana Patekar | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, ৭৫ বছর বয়সেই না ফেরার দেশে কিংবদন্তি
highlightKey Highlights

বৃহস্পতিবার গোয়ায় তাঁর নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে।


না ফেরার দেশে অভিনেতা নানা পাটেকর। পুলিশ সূত্রে খবর, গোয়ার ডোনা পাওলার বাসভবনে বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে CPR দিয়েও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৭৮ সালে মুজফফর আলির ‘গমন’ দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। হিন্দি ও মারাঠি— দুই ভাষার ছবিতেই দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছপ্পন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। 'রাজু বানগেয়া জেন্টলম্যান', 'অপরহণ', ‘ওয়েলকাম’-এর মতো জনপ্রিয় ছবি মন জয় করেছে দর্শকদের। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার। তাঁর আচমকা প্রয়ানে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File