Nana Patekar | 'স্বাভাবিক নয়', নানা পাটেকারের মৃত্যুর তদন্তে গোয়া পুলিশ!
Friday, October 9 2026, 4:45 am

Key Highlightsআজ, শুক্রবার নানা পাটেকরের মৃত্যুর পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানাল গোয়া পুলিশ।
প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৯৪ নম্বর ধারায় পানাজি থানায় এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৭৬ বছর বয়সি অভিনেতাকে তাঁর ডোনা পাউলার ওশান পার্কের বাড়ি থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা বলেন, “টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস (MLC) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।” প্রাথমিক অনুমান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছেন PSI নিতিন নায়েক।
- Related topics -
- বিনোদন
- দেশ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- তদন্ত
- পুলিশ প্রশাসন
- গোয়া
- অভিনেতা


