Naihati | সরলো ‘ধর্ম যার যার, বড়মা সবার’ স্লোগান, কারণ জানাল মন্দির কমিটি
Thursday, November 5 2026, 5:20 pm

Key Highlights‘ধর্ম যার যার, বড়মা সবার।’ এই বার্তা লোকের মুখে মুখে ঘুরেছে। সেই স্লোগান এ বার পরিবর্তন করা হলো।
'ধর্ম যার যার, বড়মা সবার।' কালীপুজোর আগে নৈহাটি বড়মা’র এই চিরপরিচিত স্লোগান পরিবর্তন করল পুজো কমিটি। এদিন মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন স্লোগান প্রকাশ করলেন মন্দির কর্তৃপক্ষ। নতুন স্লোগান হলো ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি।’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়-সহ বড়কালী পুজো সমিতির কর্মকর্তা ও সদস্যরা। মন্দির কমিটির মুখপত্র(সদস্য) অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এর সঙ্গে রাজ্যে পালাবদলের কোনও সম্পর্ক নেই। সনাতনী ভাবনাকে মর্যাদা দিতেই নতুন স্লোগান আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা এবং মন্দির কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এই নতুন ক্যাচলাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- নৈহাটী
- বড়মা
- মন্দির


