Nagrakata | মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক! চাঞ্চল্য নাগরাকাটায়!

Thursday, August 20 2026, 3:31 pm
Nagrakata | মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক! চাঞ্চল্য নাগরাকাটায়!
highlightKey Highlights

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাগরাকাটায় (Nagrakata) ওই শিক্ষকের বাড়িতে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় নাগরাকাটা থানার পুলিশ ও এসএসবি (SSB)।


গোটা ডুয়ার্সজুড়ে মাদক চোরাচালানের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। এবার মাদক চোরাচালানের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার নাগরাকাটার শিক্ষক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালায় নাগরাকাটা থানার পুলিশ ও এসএসবি। বেশ কিছুক্ষণ তল্লাশির পর ৮ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়। যার মধ্যে কিছু জালনোটও ছিল। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৬৭ গ্রাম ব্রাউন সুগার। এই ঘটনায় ওই শিক্ষক রঞ্জিত কুমার শিকদারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সহযোগী বিরাজ মাহাতকেও গ্রেফতার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File