Nagastra-2 | আকাশে উড়তে উড়তে শত্রুপক্ষের ট্যাঙ্কে আঘাত হানবে ‘নাগাস্ত্র-২’! আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা

Saturday, October 24 2026, 5:03 pm
Nagastra-2 | আকাশে উড়তে উড়তে শত্রুপক্ষের ট্যাঙ্কে আঘাত হানবে ‘নাগাস্ত্র-২’! আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা
highlightKey Highlights

‘নাগাস্ত্র-২’ এমন এক ধরনের অস্ত্র, যা আকাশে উড়তে উড়তে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যানকে খুঁজে বের করতে পারে।


দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের দিকে ঝুঁকছে ভারত। সেই তালিকায় নয়া সংযোজন ‘নাগাস্ত্র-২’। নাগপুরের সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড এই অস্ত্র তৈরি করেছে। এটি একটি 'লয়টারিং মিউনিশন', যা আকাশে উড়ে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান খুঁজে বের করে আঘাত করতে সক্ষম। ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ মোডে এটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার এবং ‘রিকভার অ্যান্ড রিইউজ’ মোডে সর্বোচ্চ ২৫ কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারে। ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ মোডে অস্ত্রটি লক্ষ্য নির্ধারণ করে ছেড়ে দেওয়ার পর সেটি নিজস্ব ক্ষমতায় লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে। অন্যদিকে, ‘রিকভার অ্যান্ড রিইউজ’ ব্যবস্থায় অস্ত্রটিকে ফিরিয়ে এনে আবার ব্যবহার করার সুযোগ থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File