Nabanna | নবান্ন থেকে সরছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর! ‘নীল-সাদা বাড়ি’ থেকে কোথায় যাবে নয়া সরকার?

Monday, August 17 2026, 3:18 pm
Nabanna | নবান্ন থেকে সরছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর! ‘নীল-সাদা বাড়ি’ থেকে কোথায় যাবে নয়া সরকার?
highlightKey Highlights

বিজেপি সরকার প্রাথমিক ভাবে, নবান্ন থেকেই কাজ শুরু করে। তবে নবান্ন সূত্রে খবর, এ বারে নিউ টাউনে সরছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর।


পালাবদলের পর প্রাথমিক ভাবে, নবান্ন থেকেই কাজ শুরু করে নতুন সরকার। ‘নীল-সাদা বাড়ি’তে স্থানান্তরিত হয় গোটা প্রশাসন। সূত্রের খবর, এবার নবান্ন থেকে নিউ টাউনে সরছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর। নিউ টাউনের 'নজরুল তীর্থ' মেট্রো স্টেশন সংলগ্ন ১৭.২৮ একর জমির কথা ভাবছে রাজ্য সরকার। ‘দুর্গাঙ্গন’ এর জন্যে যে জায়গা বেঁচে রেখেছিল বিগত সরকার, সেখানেই হতে পারে এই প্রধান সচিবালয়। রাজ্য প্রশাসনের মোট ৫৪টি দপ্তরকেই এক ছাতার নীচে আনা হবে বলে সূত্রের খবর। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সদর কার্যালয় গড়ে তোলা হবে নিউটাউনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File