Nabanna | কমবে রাজ্য সরকারি কর্মীদের ছুটি? স্টেট হলিডে-তে কাটছাঁট নবান্নের

Friday, November 6 2026, 4:02 am
Nabanna | কমবে রাজ্য সরকারি কর্মীদের ছুটি? স্টেট হলিডে-তে কাটছাঁট নবান্নের
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী–সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মনে করছেন, গত ১৫ বছরে এমন কিছু সরকারি ছুটি চালু হয়েছে, যা বাস্তবিক অর্থে অবান্তর।


কমছে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা। কর্মদিবস বাড়ানোর পথে নবান্ন। নবান্ন সূত্রের খবর, বর্তমানে আগামী বছরের জন্য রাজ্যে সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। মুখ্যমন্ত্রী–সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মনে করছেন, গত ১৫ বছরে এমন কিছু সরকারি ছুটি চালু হয়েছে, যা অবান্তর। চলতি বছরে সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন। ২০২৫–এ এই সংখ্যাটা ছিল ৫০-এর বেশি। সূত্রের খবর, এই ছুটির সংখ্যা কমিয়ে ৪০ দিনের মধ্যে রাখার পরিকল্পনা চলছে অর্থ দপ্তরের অন্দরে। রাজ্য সরকার ছুটির দিন কমানোর পথে হাঁটাকে সমর্থন জানিয়েছেন বিজেপির সরকারি কর্মচারী পরিষদের সভাপতি সন্দীপ সরকার থেকে শুরু করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজে়র সভাপতি শ্যামল মিত্র–সহ অনেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File