Nabanna | রাজ্যের একগুচ্ছ WBCS অফিসারদের নয়া পোস্টিং দিলো সরকার! নির্দেশ নবান্নের
Saturday, July 11 2026, 7:09 am

Key Highlightsনবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতরের পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করে ১২৪ জন WBCS অফিসারের পোস্টিং দিল সরকার।
নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতরের পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করে ১২৪ জন WBCS অফিসারের পোস্টিং দিল সরকার। ১৭ জুলাইয়ের মধ্যে তাদেরকে নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন হাওলাদার: অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টর করা হয়েছে। মানবিন্দ্র দাস: গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। পলাশ সেনগুপ্ত: বিআরএআইপিআরডি-র ডিরেক্টর পদে পোস্টিং দেওয়া হয়েছে। শাওন সেন: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারি হয়েছেন। কাঞ্চন চৌধুরী: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মেম্বার সেক্রেটারি পদে স্থানান্তরিত হয়েছেন। দিব্যেন্দু ভট্টাচার্য: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। তালিকায় রয়েছেন আরও অনেকে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- নবান্ন
- নবান্ন
- পশ্চিমবঙ্গ


