Nabanna | বিডিও-এসডিওর সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ মানুষ! নির্দেশিকা জারি করে জানালো নবান্ন

Key Highlightsনবান্নের তরফে জারি করা হল বিশেষ নির্দেশিকা। মহকুমা শাসক সহ উচ্চপদস্থ সরকারি অফিসারদের সঙ্গে এবার থেকে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ মানুষ।
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মানুষ প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সরকারি অফিসারদের সঙ্গে সরাসরি দেখা করে অভিযোগ জানাতে পারবেন। ওই দুদিন অফিস জনসাধারনের জন্যে খোলা থাকবে। অফিসাররা ওই দুদিন অফিসে থাকবেন এবং তাদের সাথে দেখা করতে কোনো আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। অফিসাররা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং তাদের অভিযোগ শুনবেন। কোন কোন অফিসারের সঙ্গে দেখা করতে পারবেন: ডিভিশনাল কমিশনার, জেলা শাসক, মিউনিসিপ্যাল কমিশনার, ডেভেলপমেন্ট অথরিটির CEO, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, পুলিশের ডিজি, অতিরিক্ত ডিজি, আইজি, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, ডিসিপি, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, থানার ইন্সপেক্টর/অফিসার-ইন-চার্জ, বন দফতরের PCCF, অতিরিক্ত PCCF, COF, ডিভিশনাল ফরেস্ট অফিসার, অতিরিক্ত DFO, রেঞ্জার। রবিবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই নির্দেশিকা জারি করেছেন।
- Related topics -
- শহর কলকাতা
- নবান্ন
- নবান্ন
- রাজ্য সরকার
- রাজ্য
- আইপিএস অফিসার
- পশ্চিমবঙ্গ


