Nabanna | ভুয়ো পরিচয় দিয়ে নবান্নে পূর্তমন্ত্রীর সঙ্গে বৈঠক! দিল্লি থেকে গ্রেফতার অজ্ঞাতপরিচয় মহিলা

Thursday, October 1 2026, 4:18 pm
Nabanna | ভুয়ো পরিচয় দিয়ে নবান্নে পূর্তমন্ত্রীর সঙ্গে বৈঠক! দিল্লি থেকে গ্রেফতার অজ্ঞাতপরিচয় মহিলা
highlightKey Highlights

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য পরিচয়ে নবান্নে পূর্তমন্ত্রীর সঙ্গে বৈঠক করার চাঞ্চল্যকর ঘটনায় দিল্লি থেকে গ্রেপ্তার হলেন এক মহিলা।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য পরিচয় দিয়ে নবান্নে পূর্তমন্ত্রীর সঙ্গে বৈঠক। জালিয়াতি, ভুয়ো পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং সরকারি দপ্তরে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী। গত বুধবার সন্ধ্যায় ওই মহিলা পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের মন্ত্রী শ্রী অজয় পোদ্দারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় নেন। বিভিন্ন সরকারি বিষয় ও দপ্তরের কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহ করেন তিনি। তাঁর কথাবার্তা অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় মন্ত্রীর সন্দেহ হয় এবং তিনি পরিচয় যাচাই করেন। তদন্তে নেমে জানা যায় কেন্দ্রীয় সরকারের ওই দপ্তরের সঙ্গে ওই মহিলার কোনো সম্পর্ক নেই। এরপরই সেন্ট্রাল দিল্লিতে তাঁর বাসভবন থেকে ওই মহিলাকে পাকড়াও করে হাওড়া সিটি পুলিশের শিবপুর থানার একটি বিশেষ দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File