Nabanna | শনি-রবির ছুটি বাতিল, কর্মীদের জোরকদমে DA দেওয়ার কাজ করছে নবান্ন
Friday, March 27 2026, 5:12 pm

Key Highlightsকার্যত নাওয়াখাওয়া ভুলে কাজ না করলে সময়মতো প্রাপকদের ডিএ দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। আর সেই কারণে সপ্তাহান্তে কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার কাজ চলছে। নবান্নের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ চলতি অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তির টাকা কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। এর জেরে জোরকদমে কাজ চলছে সরকারি অফিসগুলিতে। কাজ সামলাতে সপ্তাহান্তে কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২৮ মার্চ, শনিবার এবং ২৯ মার্চ, রবিবার নবান্নে অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে।
- Related topics -
- শহর কলকাতা
- নবান্ন
- রাজ্য
- নবান্ন
- হলিডে
- জাতীয় ছুটি
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- সরকারি কর্মচারী
- কেন্দ্রীয় সরকারী কর্মচারী


