Murshidabad Encounter | একদিনে দু’বার এনকাউন্টার! পুলিশের গুলিতে শেষ ধুলিয়ানে খুনে অভিযুক্ত সামাউন শেখ
Tuesday, October 27 2026, 5:03 pm

Key Highlightsমঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি।
ভোররাতে গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধর্ষণে অভিযুক্ত যুবকের। ১২ ঘণ্টার তফাতে ফের এনকাউন্টার বাংলায়। এবার মুর্শিদাবাদের ধুলিয়ান। ধুলিয়ানে সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত সামাউন শেখ। তখনই সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের দায়িত্ব পেলো সিআইডি।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- মৃত্যু


