Murshidabad | কলকাতার ‘লাভ ড্রাগ’ এবার মুর্শিদাবাদে! ১ কেজি মাদক সহযোগে গ্রেফতার মহিলা
Tuesday, September 1 2026, 7:09 am

Key Highlightsরবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বরে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেই ১ কেজি ৪১৬ গ্রাম এমডিএমএ উদ্ধার পুলিশের।
কলকাতা, দিল্লি, মুম্বই ছাড়িয়ে এবার ‘লাভ ড্রাগ’ বা ‘মলি’ নামক এমডিএমএ মাদক মিললো মুর্শিদাবাদেও! সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বরে তল্লাশি অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার নাম শেফালি হালদার। ধৃতের কাছ থেকে ১ কেজি ৪১৬ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়েছে, যার বাজারদর প্রায় ৫ কোটি টাকা। তদন্তে জানা গিয়েছে, অসম থেকে ওই মাদক সংগ্রহ করেছিল ধৃত। সেখান থেকে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। রাজ্যে এত পরিমাণ মলি উদ্ধারের ঘটনা সম্প্রতি ঘটেনি বলেই জানা গিয়েছে।
- Related topics -
- রাজ্য
- মাদক মামলা
- মাদক দ্রব্য
- মাদক কাণ্ড
- মাদক পাচার
- নার্কোটিক ড্রাগস্ এন্ড পিসিছোট্রপিক সাবস্টেন্সস
- মুর্শিদাবাদ
- ফারাক্কা
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন
- পুলিশ


