Murshidabad Accident | গ্রেফতার নেশাগ্রস্ত গেটম্যান! মুর্শিদাবাদের ঘটনায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড সুপারভাইজ়ার

Friday, July 17 2026, 6:17 am
Murshidabad Accident | গ্রেফতার নেশাগ্রস্ত গেটম্যান! মুর্শিদাবাদের ঘটনায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড সুপারভাইজ়ার
highlightKey Highlights

স্থানীয়দের দাবি, কেবিনে দিনভর নেশাগ্রস্ত হয়ে বসে থাকতেন তিনি। এদিনও নেশাগ্রস্ত হওয়ার কারণেই তিনি গেট বন্ধ করতে ভুলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের।


সাতসকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। পুলকারে ধাক্কা ট্রেনের। মৃত দুই পড়ুয়া-সহ ৩। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সুপারভাইজারকে সাসপেন্ড করল পূর্ব রেল। গ্রেফতার করা হলো গেটম্যানকে। স্থানীয়দের দাবি, কেবিনে দিনভর নেশাগ্রস্ত হয়ে বসে থাকতেন গেটম্যান। অধিকাংশদিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। এদিনও নেশাগ্রস্ত হওয়ার কারণেই তিনি গেট বন্ধ করতে ভুলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা দিয়েছেন এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে পূর্ব রেল। রাজ্য সরকারও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File