Agnimitra Paul | যে সব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, আগামী ডিসেম্বরেই সেখানে পুরভোট : অগ্নিমিত্রা পাল!
Tuesday, August 11 2026, 2:24 pm

Key Highlightsযে সব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, আগামী ডিসেম্বরেই সেখানে পুরভোট হতে পারে।
যে সব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, আগামী ডিসেম্বরেই সেখানে পুরভোট হতে পারে। মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে পুরভোট নিয়ে এই ইঙ্গিত দেন অগ্নিমিত্রা। প্রশাসনিক সূত্রে খবর, পুজোর মরশুমের পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করানোর জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে বিধানসভায় পেশ হতে চলেছে কলকাতা ও হাওড়া পুর-ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) বিল। কলকাতা-সহ বাকি পুরনিগমগুলিতে ভোট মিটতেই অন্য সমস্ত পুরসভায় ভোট নিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুরবোর্ড গড়ার প্রক্রিয়া শেষ করার কথা।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- অগ্নিমিত্রা পাল


