WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Mumbai Airport | ৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিমান ওঠানামা, এই সময়ের মধ্যে নেই তো আপনার ফ্লাইট?
Wednesday, May 6 2026, 6:46 am

Key Highlightsআগামীকাল, বৃহস্পতিবার, ৭ মে, সম্পূর্ণ নীরব হয়ে যাবে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA)।
আগামীকাল, বৃহস্পতিবার, ৭ মে, সম্পূর্ণ নীরব হয়ে যাবে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA)। জানা গিয়েছে, বর্ষার মরশুম আসার আগে নিবিড় রক্ষণাবেক্ষণের জন্য ৭ই মে সকাল ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত প্রধান রানওয়ে ০৯/২৭ এবং দ্বিতীয় রানওয়ে ১৪/৩২-দুই-ই বন্ধ থাকবে। এয়ারলাইনগুলো পুনে, আহমেদাবাদ এবং গোয়া-সহ কাছাকাছি বিমানবন্দরগুলোর মাধ্যমে ফ্লাইট ঘুরিয়ে দিতে পারে। অথবা দিল্লি, বেঙ্গালুরু বা চেন্নাই হয়ে ট্রানজিটের ব্যবস্থা করতে পারে। ফলে যদি আপনার ফ্লাইট সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত থাকে,তাহলে আপনার ফ্লাইটের অবস্থা জানতে আপনার এয়ারলাইন অ্যাপ বা সিএসএমআইএ (CSMIA) ওয়েবসাইট দেখুন।
- Related topics -
- দেশ
- ভারত
- মুম্বাই
- বিমান
- বিমানবন্দর


