Mumbai Weather | মায়ানগরী নাকি 'গ্যাস চেম্বার'? মুম্বাইয়ের বিষাক্ত বায়ু হার মানাচ্ছে দিল্লিকেও

Saturday, October 24 2026, 1:53 pm
Mumbai Weather | মায়ানগরী নাকি 'গ্যাস চেম্বার'? মুম্বাইয়ের বিষাক্ত বায়ু হার মানাচ্ছে দিল্লিকেও
highlightKey Highlights

২০২৬ সালে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুম্বইয়ের একিউআই দিল্লিকে টপকে গিয়েছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তা প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল।


শীতের প্রাক্কালে ‘গ্যাস চেম্বার’ দিল্লিকে হার মানাচ্ছে মুম্বই। ২০২৬ সালে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুম্বইয়ের একিউআই দিল্লিকে টপকে গিয়েছে। গত সপ্তাহে ভারতে দূষণের মাত্রার হিসেবে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল মুম্বই। বিশেষজ্ঞদের অনুমান নির্মাণকাজের ধুলো ও যানবাহনের নির্গমন ছাড়াও আবর্জনা পোড়ানো এবং আতশবাজির কারণে বাতাস বিষিয়ে উঠছে। বিশেষ করে, গত পাঁচ বছরে দশেরার পর দিল্লির বাতাসের দূষণ সবচেয়ে বেশি ছিল। প্রবল নিষেধাজ্ঞা সত্ত্বেও দিল্লির একাংশে চুটিয়ে বাজি ফাটিয়েছেন বাসিন্দারা। আসন্ন দিওয়ালির জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন, ‘সুপার এল নিনো’র ধাক্কায় পরিস্থিতি আগামিদিনে আরও খারাপ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File