Mumbai | মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধস! কুর্লায় মৃত অন্তত ৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Wednesday, August 12 2026, 6:43 am
Mumbai | মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধস! কুর্লায় মৃত অন্তত ৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ
highlightKey Highlights

বুধবার ভোরে পাহাড়ের একাংশ ধসে একটি চাওলের কয়েকটি ঘরের উপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে যায়।


বুধবার মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধস। মৃত্যু হলো ৬ জনের। এদিন ভোরে চিরাগ নগরের গাউশিয়া চাওলে এই দুর্ঘটনা ঘটেছে। ভোর প্রায় ৩টে ৪৮ মিনিট নাগাদ রাঠোর মেডিক্যালের কাছে পাহাড়ের একাংশ ধসে একটি চাওলের কয়েকটি ঘরের উপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে যায়। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে একাধিক বাসিন্দারা। প্রাথমিকভাবে তিন থেকে চারজন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে অনুমান ছিল। পরে স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ছয় থেকে আটজনও সেখানে আটকে থাকতে পারেন। এরপরই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় ৫০ জন বৃহন্মুম্বই পুরনিগমের কর্মীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-র কর্মীরাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। এঘটনায় এখনো অবধি ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File