Train Cancel | আদ্রা ডিভিশনে ২৯ জুন থেকে বাতিল একাধিক ট্রেন! কবে থেকে কবে পর্যন্ত বাতিল কোন কোন ট্রেন?

Monday, June 29 2026, 12:00 pm
Train Cancel | আদ্রা ডিভিশনে ২৯ জুন থেকে বাতিল একাধিক ট্রেন! কবে থেকে কবে পর্যন্ত বাতিল কোন কোন ট্রেন?
highlightKey Highlights

দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নমূলক কাজ।


দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। যার জেরে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ওই শাখায় বেশ কিছু মেমু ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি মেমু ট্রেন নির্দিষ্ট কিছু দিনে সম্পূর্ণ বাতিল থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আসানসোল-আদ্রা-আসানসোল মেমু, যা আগামী ২৯ ও ৩০ জুন এবং ১, ২, ৩ ও ৫ জুলাই বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু বাতিল থাকছে ৩০ জুন এবং ৩ ও ৫ জুলাই। ৩০ জুন বাতিল থাকবে আদ্রা-ভাগা-আদ্রা মেমু এবং ২৯ জুন ও ২ জুলাই বাতিল থাকছে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু। আগামী ৪ জুলাই টাটানগর-আসানসোল মেমু ট্রেনটিও বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের গন্তব্য সংক্ষিপ্ত বা শর্ট টার্মিনেশন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File