Uttar Pradesh | বন্যা ও ধসে বিপর্যস্ত একাধিক রাজ্য, উত্তরপ্রদেশ ও অসমে মৃত ৯!

Friday, September 4 2026, 5:12 am
Uttar Pradesh | বন্যা ও ধসে বিপর্যস্ত একাধিক রাজ্য, উত্তরপ্রদেশ ও অসমে মৃত ৯!
highlightKey Highlights

অসমের বন্যা দিয়ে শুরু হলেও দেশের সার্বিক বর্ষাজনিত দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।


অসমের বন্যা দিয়ে শুরু হলেও দেশের সার্বিক বর্ষাজনিত দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অতিবৃষ্টি, প্লাবন ও ধসে উত্তরপ্রদেশ, অসম, বিহার, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ বিপর্যস্ত। উত্তরপ্রদেশের ২৩টি জেলা এখন বন্যা প্লাবিত। চিত্রকূট, আমেঠি ও বারাবাঁকিতে বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বারাণসীর ৮৪টি ঘাট এবং নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বিহারেও গঙ্গার জল বিপদসীমা ছুঁয়েছে, যার জেরে পাটনা সহ একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। অন্যদিকে, অসমে সম্প্রতি গুয়াহাটিতে দুটি পৃথক ভূমিধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। উত্তরাখণ্ডে হড়পা বানে নতুন করে ৭ জন এবং হিমাচল প্রদেশে বর্ষায় এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। পলি ও জলে ধসে যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন বিপর্যস্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File