Local Train Cancel | নৈহাটি জংশনে আধুনিকীকরণ কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন!

Thursday, July 16 2026, 5:50 pm
Local Train Cancel | নৈহাটি জংশনে আধুনিকীকরণ কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন!
highlightKey Highlights

নৈহাটি জংশন স্টেশনে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) ব্যবস্থা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের জন্য অর্থাৎ ১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে।


আগামী সপ্তাহান্তে ভোগান্তি রেলযাত্রীদের। নৈহাটি জংশন স্টেশনে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) ব্যবস্থা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের জন্য অর্থাৎ ১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে। রেল সূত্রে খবর, নৈহাটি জংশন শিয়ালদহ ডিভিশনের অন্যতম ব্যস্ত স্টেশন এবং এটি একটি গুরুত্বপূর্ণ রেল ইয়ার্ড। এই স্টেশনের মাধ্যমে প্রতিদিন বহু লোকাল, মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। পাশাপাশি এটি একাধিক রেল ডিভিশনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে। ট্রেন চলাচল আরও নিরাপদ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক লজিক সার্কিট-সহ নৈহাটি সেন্ট্রাল ইলেকট্রনিক ইন্টারলকিং ও ইআই হাট স্থাপনের কাজ করা হবে। এই কাজের জন্য ১৮ জুলাই শনিবার রাত ১২টা থেকে ১৯ জুলাই রবিবার ভোর ৪টা পর্যন্ত মোট চার ঘণ্টার নন-ইন্টারলকিং ট্রাফিক ব্লক থাকবে। এই সময়ের মধ্যে রেললাইন ও সিগন্যাল ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File