Mukhya Mantri Swasthya Bima Yojona | আয়ুষ্মান ভারত পাচ্ছেন না? বিকল্প হিসেবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র ঘোষণা মুখ্যমন্ত্রীর

Tuesday, July 28 2026, 4:23 am
Mukhya Mantri Swasthya Bima Yojona | আয়ুষ্মান ভারত পাচ্ছেন না? বিকল্প হিসেবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

স্বাস্থ্যসাথীর আওতায় থাকলেও যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আর্থসামাজিক অবস্থানের কারণে, তাঁদের জন্য নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার।


সোমবার বঙ্গবাসীদের জন্যে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র ঘোষণা শুভেন্দু অধিকারীর। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, চলুন জেনে নেওয়া যাক। ১. পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই স্বাস্থ্যবিমা পাবেন না। ২. চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী যারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতায়, তাঁরা পাবেন না। ৩. চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, যারা কেন্দ্রের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪-এর আওতায়, তাঁরা পাবেন না। ৪. যারা গ্রুপ মেডিক্যাল ইনস্যুওরেন্সের আওতাধীন, তারাও পাবেন না ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। ৫. সরকারি নিয়মে যারা মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও এই প্রকল্পের আওতায় নেই। ৬. পরিবারের সদস্যের বয়স ৭০ উর্ধ্ব হলে তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ, ৭০ উর্ধ্ব সকলেই আয়ুষ্মান ভারতেই সুবিধা পান। ৭. এসআইআরে যাদের নাম কাটা গিয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File