Sikkim Landslide | ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে! নামল কাদাধস! তিস্তায় বিপদের আশঙ্কা!

Key Highlightsসিকিমে চাকুং নদীর পাড়ে পাহাড় ভেঙে ধস এবং সে কারণে তিস্তা নদীর একাংশ অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনার রেশ কাটার আগেই ওয়েস্ট সিকিমের খেচিপেরি অঞ্চলে নামল কাদাধস!
সিকিমে চাকুং নদীর পাড়ে পাহাড় ভেঙে ধস এবং সে কারণে তিস্তা নদীর একাংশ অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনার রেশ কাটার আগেই ওয়েস্ট সিকিমের খেচিপেরি অঞ্চলে নামল কাদাধস! সোমবার রাতের ওই ধসের ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়েছে রম্ভি–খেচিপেরি সড়কের কিছুটা অংশ। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। প্রবল কাদার স্রোতে ক্ষতিগ্রস্ত রম্ভি–খেচিপেরি সড়কে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। কয়েক দিন আগে নর্থ সিকিমের ওসিবীর এলাকায় চাকুং নদীর পাড়ে পাহাড় ভেঙে ধস নামে। তার জেরে তিস্তা নদী স্রোতের একাংশ অবরুদ্ধ হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে নীচের দিকে তিস্তার জলপ্রবাহ কোনও ভাবে অবরুদ্ধ হয়ে পড়লে হ্রদ থেকে আসা জলের প্রবাহ স্বাভাবিক ভাবেই প্রথমে আটকে পড়ে তিস্তা ও চাকুং নদীর সংযোগস্থলে একটি ছোটখাটো হ্রদ তৈরি করবে। আশঙ্কা মতোই মঙ্গলবার সরকারি আধিকারিকেরা ওই এলাকায় গিয়ে দেখেন, ধসবিধ্বস্ত এলাকায় সত্যিই একটি লেক তৈরি হচ্ছে। তবে সেটি আকারে এখনও অনেকটাই ছোট। প্রাথমিক স্তরে ওই লেকের পাড়ের কিছুটা কেটে জল বের করে দেওয়া হবে না কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
- Related topics -
- দেশ
- ভারত
- সিকিম
- প্রাকৃতিক দুর্যোগ
- ভূমিধস


