MS Dhoni | কাফ মাসলের চোটে কাবু, IPL-এ অনিশ্চিত ধোনি? বড় ধাক্কা CSK শিবিরে

Saturday, March 28 2026, 6:26 am
MS Dhoni | কাফ মাসলের চোটে কাবু, IPL-এ অনিশ্চিত ধোনি? বড় ধাক্কা CSK শিবিরে
highlightKey Highlights

IPL-এর প্রাথমিক পর্বে খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। চোটে কাবু ফ্র্যাঞ্চাইজ়ির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।


শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। সোমবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তাঁর আগেই ধাক্কা CSK শিবিরে। চেন্নাই সুপার কিংস একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘কাফ মাসলে চোটের জন্য এখনও রিহ্যাব চালাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এই কারণেই TATA IPL 2026 এর প্রথম দুই সপ্তাহে খেলতে পারবেন না তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠুন, থালা।’ সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে আশঙ্কা চেন্নাইয়ের। ধোনির বদলে উইকেটকিপার হিসেবে দায়িত্ব সামলাতে হবে সঞ্জু স্যামসনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File