Nisith Pramanik | স্কুলের মিড ডে মিলে মিলবে মাছও! বড়ো বার্তা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিকের
Friday, July 31 2026, 3:21 pm

Key Highlightsকেবল ডিম নয়, আগামী দিনে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। বড় বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।
আগামী কাল, শনিবার ১লা আগস্ট থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। পড়ুয়াদের প্রোটিনের ঘাটতি মেটাতে আলাদা করে ডিমও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এসএইচজি গ্রুপের (স্বনির্ভর গোষ্ঠী) মাধ্যমে পড়ুয়াদের পাতে এই ডিম দেওয়া হবে। এবার থেকে মিড ডে মিলে মিলবে মাছও! বৃহস্পতিবার কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে নিশীথ বলেন, “পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালো ঘোষণা করেছেন। বামপন্থী, সেকু-মাকুরা যে কথা বলছিলেন, পড়ুয়াদের প্রোটিনের অভাব হয়ে যাবে। পুষ্টির অভাব হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তাঁদের মুখগুলো বন্ধ হবে। ডিম কেন? পরবর্তীকালে মাছও দেওয়া হবে।”
- Related topics -
- রাজ্য
- নিশীথ প্রামাণিক
- মন্ত্রী
- মিড ডে মিল
- westbengal
- west bengal
- পশ্চিমবঙ্গ
- স্কুল
- সরকারি স্কুল
- শিক্ষা প্রতিষ্ঠান


