Milk Price | দুধের দাম বৃদ্ধি করলো মাদার ডেয়ারি, পকেটে টান সাধারণ মানুষের!
Wednesday, November 11 2026, 4:59 pm

Key Highlightsউৎসবের মরশুমের মাঝেই দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি।
উৎসবের মরশুমের মাঝেই দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। সংস্থার নতুন তালিকা অনুযায়ী, ফুল ক্রিম দুধের দাম ৭২ থেকে বেড়ে ৭৬ টাকা, গরুর দুধ ৬২ থেকে ৬৫ টাকা এবং টোনড মিল্ক ৬০ থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। এছাড়া ডাবল টোনড মিল্কের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা। কৃষকদের থেকে দুধ কেনার খরচ এবং সামগ্রিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে সংস্থার দাবি। উল্লেখ্য, দিল্লি-এনসিআর এলাকায় প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি। দাম বাড়ায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে এবার বাড়তি খরচের চাপ তৈরি হলো।
- Related topics -
- দেশ
- ভারত
- দুধ
- মূল্যবৃদ্ধি


