Mothabari case-NIA | মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমা NIA-র, অভিযুক্ত মোফাক্কেরুল-সহ মোট ৩১ জন!
Wednesday, June 3 2026, 3:21 am

Key Highlightsকালিয়াচক থানার দু’টি ও মোথাবাড়ি থানার দু’টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এসআইআর পর্ব চলাকালীন কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার ৫৯ দিনের মাথায় মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হলো। ১২ টি মামলার মধ্যে ৪ টি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে NIA। চার্জশিটে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাদনানি-সহ মোট ৩১ জন অভিযুক্তের নাম রয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১৮৯(২), ১৮৯(১), ১৯৫(১), ২২১, ২২৩, ২২৪, ৩৫১(২) ধারায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
- Related topics -
- শহর কলকাতা
- এনআইএ
- তদন্ত
- গ্রেফতার
- রাজ্য


