Gangster Wanted | ১৮টি মামলায় অভিযুক্ত, আমেরিকায় গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ হিমাংশু ভাউ!
Saturday, October 24 2026, 5:24 am

Key Highlightsগ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে যুক্ত হিমাংশু। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করা হয়।
ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার হল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁকে গ্রেফতার করেছে আমেরিকার তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। হরিয়ানার রোহতক জেলার রিটোলি গ্রামের বাসিন্দা হিমাংশু কৈশোরেই অপরাধ দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। কিশোর সংশোধনাগার থেকে ২০২০ সালে কয়েক জন বন্দিকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে যান। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানোর মতো অন্তত ১৮টি মামলায় তিনি মূল অভিযুক্ত। ২০২৩ সালের অগস্টে হিমাংশুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়। তার নীরজ বাওয়ানা গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) নিখোঁজের তালিকায় হিমাংশুর নাম রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- গ্যাংস্টার
- হরিয়ানা সরকার
- গ্রেফতার
- আমেরিকা


