Moscow Drone Attack | রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলা ইউক্রেনের, মৃত এক ভারতীয় সহ ৪!

Sunday, May 17 2026, 1:26 pm
Moscow Drone Attack | রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলা ইউক্রেনের, মৃত এক ভারতীয় সহ ৪!
highlightKey Highlights

মৃতদের তালিকায় রয়েছেন এক ভারতীয়। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। দাবি করা হচ্ছে, চলতি বছরের মধ্যে রাশিয়ার মাটিতে এটাই সবচেয়ে বড় হামলা ইউক্রেনের।


রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা ইউক্রেনের। এই হামলায় এক ভারতীয় সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০০০ এরও বেশি ইউক্রেনীয় ড্রোনকে মাটিতে নামিয়েছে তারা। দুই দিন আগে কিয়েভের উপর সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার পর সোশাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, ‘এই যুদ্ধকে টেনে নিয়ে চলেছে রাশিয়া। আমাদের শহর ও জনপদগুলিতে লাগাতার হামলা করা হচ্ছে। তার জবাবে আমাদের এই প্রতিক্রিয়া সম্পূর্ণ ন্যায্য।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File