Medical College | ময়নাতদন্তের রিপোর্ট পেতেও ঘুষ, উত্তরবঙ্গ মেডিক্যালে ধৃত কর্মী!
Thursday, September 3 2026, 1:56 pm

Key Highlightsময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্ট।
ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্ট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার হাসপাতাল চত্বরে ফাঁদ পেতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। ঘুষের টাকা নেওয়ার মুহূর্তেই তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। এই ঘটনার পিছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ। ইতিমধ্যে ধৃতকে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে এ ধরনের অন্যায্য আর্থিক দাবির ঘটনায় চিকিৎসাসেবা ও প্রশাসনিক নজরদারি নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
- ক্রাইম


