Argentina | আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, বিশ্বকাপের মাঝেই তদন্ত শুরু করলো FBI!

Thursday, July 9 2026, 9:50 am
Argentina | আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, বিশ্বকাপের মাঝেই তদন্ত শুরু করলো FBI!
highlightKey Highlights

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা আফার (AFA) বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করলো এফবিআই (FBI)।


বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা আফার (AFA) বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করলো এফবিআই (FBI)। মেসির দলের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে একাধিক অনিয়ম করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন-এর মতে, এফবিআই খতিয়ে দেখছে, সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কীভাবে আর্থিক ব্যবস্থা কাজে লাগিয়ে কয়েকশো মিলিয়ন ডলার লেনদেন করেছে। পুরো বিষয়ে আদৌ কোনও কারচুপি হয়েছে কি না, সেটাও দেখছে এফবিআই। লা নাসিওন-এর প্রতিবেদন অনুযায়ী, এফবিআই ফ্লোরিডাভিত্তিক সংস্থা ট্যুরপ্রডএন্টার-কে নিয়ে তদন্ত করছে। আর্জেন্টিনার বাইরে মেসিদের ফুটবল ফেডারেশনের আর্থিক লেনদেন করে এই সংস্থা। সংস্থাটি নিয়ে অভিযোগ, তাঁরা বেশ বড় অঙ্কের আর্থিক তছরুপ করেছেন। তাপিয়ার বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File