Mohunbagan | দীপাবলির আগে বড় সুখবর, ফ্রি টিকিট পাবেন মোহনবাগান সমর্থকরা! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

Sunday, November 1 2026, 3:30 pm
Mohunbagan | দীপাবলির আগে বড় সুখবর, ফ্রি টিকিট পাবেন মোহনবাগান সমর্থকরা! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার
highlightKey Highlights

বিশেষ উপহারের কথা জানালেন মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।


উৎসবের মরশুমে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য সুখবর। আগামী ৫ নভেম্বর ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে নামবে মোহনবাগান। ওই ম্যাচের দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন মোহনবাগান সমর্থকরা। রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানে লেখা হয়, ‘দীপাবলি হলো আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসব। এখানে প্রতিটি সম্পর্ককে নতুন করে উদযাপন করা হয়। তাই এমন উৎসবের আবহে আমরা প্রিয় সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য বিশেষ একটি উপহার নিয়ে এসেছি। ওডিশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচে আমাদের প্রত্যেক সমর্থককে ম্যাচের দু’টি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে।’ তবে কবে ও কোথায় থেকে এই টিকিট পাওয়া যাবে, তা ঘোষণা করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File